শিশুর লাশ উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের করাচির একটি কবরস্থান থেকে রহস্যজনকভাবে কয়েকটি শিশুর লাশ উধাও হয়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত কয়েক মাসে নগরের মঙ্গোপির এলাকার আফ্রিদি গোথ কবরস্থান থেকে পাঁচটি লাশ হারিয়ে যায়। এর মধ্যে গত ১৫ দিনে উধাও হয়েছে দুটি। পুলিশের ধারণা, কোনো পশু মৃতদেহগুলো চুরি করছে। এক কর্মকর্তা বলেন, লাশগুলো হারিয়ে যায়নি। কোনো প্রাণী কবর খুঁড়ে লাশগুলো খেয়ে ফেলেছে। অবস্থা পর্যবেক্ষণের জন্য ওই কবরস্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডন